এলআরবির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ছুটির দিন সন্ধ্যায় গানে গানে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন এলআরবির আইয়ুব বাচ্চু। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবির সংগীতসন্ধ্যা ছিল ভারতীয় হাইকমিশনের গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিককেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তন ভরে গিয়েছিল আইয়ুব বাচ্চুর অনুরাগী শ্রোতাদের উপস্থিতিতে। তিনি এলআরবির জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শ্রোতাদের অনুরোধেও বেশ কিছু গান গেয়ে শুনিয়েছেন।
এদিন কুড়িটির বেশি গান শুনিয়েছেন আইয়ুব বাচ্চু। এর মধ্যে ছিল ‘মাধবী’, ‘বাংলাদেশ’, ‘মন চাইলে মন পাবে’, রুপালি গিটার’ আর ‘সেই তুমি’ তো অবশ্যই।