এলআরবির যুদ্ধ মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর আবার শ্রোতারা শুনতে পাবেন এলআরবির নতুন অ্যালবামের গান। এলআরবির এবারের অ্যালবাম যুদ্ধ। অডিও সিডি আকারে নয়, গানগুলো শোনা যাবে মুঠোফোনে—বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে। এলআরবির আইয়ুব বাচ্চু জানান, কাল ১৩ আগস্ট থেকে পুরো এক মাস বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে শোনা যাবে এলআরবির গানগুলো। এরপর তা বের হবে অডিও অ্যালবাম আকারে, কোরবানি ঈদের মাস খানেক আগে। অডিও অ্যালবামটি প্রকাশ করবে ডেডলাইন মিউজিক। অ্যালবামের নাম প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বললেন, ‘যুদ্ধের ভয়াবহতা কী, তা আমরা জানি। আমরা আর যুদ্ধ চাই না। আমাদের এই অ্যালবামের ভাবনা হলো—যুদ্ধ নয়, শান্তি চাই।’আর গানগুলো নিয়ে আইয়ুব বাচ্চু বললেন, ‘একেবারে নতুন ১০টি গান। এলআরবির গান যে রকম, সে রকমই হয়েছে। তবে যুদ্ধ নিয়ে আমাদের অনেক স্বপ্ন। গানগুলো নিয়ে অনেক দিন খেটেছি।’আইয়ুব বাচ্চু জানান, ঈদের দিন রাতে বৈশাখী টিভিতে ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে গান করবে এলআরবি। আর এ অনুষ্ঠানে থাকবে যুদ্ধ অ্যালবামের গানগুলোও। এলআরবির সর্বশেষ অ্যালবাম ছিল স্পর্শ। বেরিয়েছিল ২০০৮ সালে।