এলআরবির রজতজয়ন্তীতে শিক্ষার্থীদের জন্য ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এপ্রিলে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি হয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির। ২০ ডিসেম্বর রজতজয়ন্তী উৎসব হবে। টিকিটের বিনিময়ে আয়োজিত এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন দলীয় প্রধান আইয়ুব বাচ্চু।

এলআরবির রজতজয়ন্তী অনুষ্ঠানের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ ও ১০০০ টাকা। শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার ঢাকার গুলশানে মোবাইল অপারেটর রবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে এলআরবি ব্যান্ডের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কনসার্টটির পৃষ্ঠপোষক রবি ইয়োন্ডার মিউজিক। এই অ্যাপ ব্যবহারকারী ২০০ জন শ্রোতাকে দেওয়া হবে দুটি করে সৌজন্য টিকিট।