এলটন জনের কান্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে! এই হাহাকারে এখন পুড়ছেন এলটন জন। অতীতের সুখস্মৃতি প্রায়ই জল এনে দেয় এই কিংবদন্তি গায়কের চোখে; বিশেষ করে যখন নিজের অ্যালবাম গুডবাই ইয়েলো ব্রিক রোড শোনেন, হু হু কান্নায় ভেঙে পড়েন।
৬৭ বছর বয়সী জন স্বীকার করেছেন, এই অ্যালবামের গানগুলো শুনলে নিজের অতীত মনে পড়ে যায় তাঁর। ১৯৭৩ সালে যখন অ্যালবামটি বেরিয়েছিল, তখনো মাদকের অন্ধকার জগতে পা বাড়াননি। কিন্তু এরপর সেই সর্বনাশা ফাঁদে জড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসার এক অন্তহীন লড়াইয়েই নামতে হয়েছে তাঁকে। এএনআই।