এলব্রুস অভিযানের ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের নেতৃত্বে নিয়াজ পাটোয়ারী ও সিফাত ফাহামিদা নওশিন গত ২৬ জুন ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুসে লাল-সবুজ পতাকা ওড়ান। ‘ফার্স্ট বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ এক্সপেডিশন টু মাউন্ট এলব্রুস’ শিরোনামে তিন পর্বতারোহীর এ অভিযান পরিচালিত হয়।১৮ হাজার ৫১০ ফুট উচ্চতার এ পর্বত অভিযানের নানা বিষয় নিয়ে ঢাকায় গতকাল রোববার থেকে এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এ অভিযানের ‘ফ্ল্যাগ ইন’ এবং ‘সামিট গ্রুপ প্রেজেন্টস বাংলাদেশ অন দ্য টপ অব মাউন্ট এলব্রুস’ শীর্ষক এ প্রদর্শনী চলবে ২১ জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে রাশিয়ান ফেডারেশন দূতাবাসের প্রথম সচিব আলেক্সান্দর পেত্রোভিচ দিওমিন, ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি রাজতন্ত্রের শুভেচ্ছাদূত স্যার ফ্র্যাঙ্ক পিটার্স, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মাইনউদ্দিন মোনেম প্রমুখ। মাউন্ট এলব্রুস অভিযানের মধ্য দিয়ে মুসা ইব্রাহীম সাত মহাদেশের সাতটি পর্বতশৃঙ্গের (সেভেন সামিট) মধ্যে তিনটি জয় করলেন। এলব্রুস অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামিট গ্রুপ, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আবদুল মোনেম লিমিটেড। টিম বাংলাদেশ ফাউন্ডেশনের আওতায় এ অভিযান আয়োজন করে এভারেস্ট একাডেমি ও নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ। আর্কাইভসেরও রাজনীতি আছেইতিহাসবিদ গৌতম ভদ্র বলেছেন, ‘আর্কাইভস কেবল মৃত সংগ্রহশালা নয়; পুঁথির মতো আর্কাইভসেরও রাজনীতি রয়েছে। ইতিহাসের সঙ্গে আর্কাইভসের সমন্বয়-সম্বন্ধ বিদ্যমান। নানা ধরনের আর্কাইভস মিলেই ইতিহাস তৈরি হয়। আর্কাইভসকে জন-ইতিহাসের বিষয় হিসেবে রূপান্তর করতে যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকেরা গুরুত্বপূর্ণ কাজ করেছেন।’গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে একক বক্তৃতায় স্বনামখ্যাত ইতিহাসবিদ গৌতম ভদ্র ‘আর্কাইভস ও ইতিহাস’ শীর্ষক একক বক্তৃতায় এসব কথা বলেন। বাংলা একাডেমী তাঁর এ একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক মুনতাসীর মামুন, মোফাখখারুল ইসলাম, শরীফউদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম, শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ প্রমুখ। গৌতম ভদ্র বলেন, প্রকৃত ইতিহাসকারকে অবশ্যই আর্কাইভস ব্যবহারে দক্ষ হতে হবে। আর্কাইভস এখন আর কেবল অন্ধ সংগ্রহের জ্ঞানপদ্ধতি নয়, বরং সাধারণ মানুষের নাগরিক অধিকারের বিষয়ও বটে। সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, জাতীয় ইতিহাস প্রণয়নে আর্কাইভসের গুরুত্বের কথা এখন প্রবলভাবে অনুভূত হচ্ছে। বাংলা একাডেমী এদিকে লক্ষ রেখে শিগগিরই আর্কাইভসবিষয়ক একটি কর্মশালার আয়োজন করবে।