এলভিসের মৃত্যুরহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্ট অ্যাটাকে মারা গেছেন রক এন রোল তারকা এলভিস প্রিসলি। এমনটাই জানত এত দিন সবাই। কিন্তু সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, আদতে এই মার্কিন সংগীত কিংবদন্তির মৃত্যুর কারণ কোষ্ঠকাঠিন্য। এলভিসের মৃত্যুর সময় তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক জর্জ নিক নিকোপুলস। ময়নাতদন্তের পর তিনি এখন বিশ্বাস করেন, সময়মতো অস্ত্রোপচার করতে রাজি হলে অকাল মৃত্যু এড়াতে পারতেন এলভিস প্রিসলি। কিন্তু এলভিস কিছুতেই প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে রাজি হননি। জর্জ মনে করেন, লোকলজ্জার ভয়েই মূলত এলভিস তাঁর এ জটিলতার কথা কাউকে জানাতে চাননি। ১৯৭৭ সালে মারা যান এলভিস প্রিসলি। বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে।