এলিজাবেথের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বামী ও অভিনেতা রিচার্ড বার্টনের প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেত্রী এলিজাবেথ টেলর। লন্ডনের বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লস এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ব্রোঞ্জের তৈরি বার্টনের একটি আবক্ষমূর্তি চার্লসের হাতে তুলে দেন এলিজাবেথ। তাঁর ইচ্ছানুযায়ী মূর্তিটি রয়্যাল ওয়েলস কলেজ অব মিউজিক অ্যান্ড ড্রামার নাট্যমঞ্চের প্রবেশদ্বারে রাখা হবে। এরই মধ্যে রিচার্ড বার্টনের নামে নাট্যমঞ্চটির নামকরণ করা হয়েছে। স্মরণ অনুষ্ঠানে আবেগাপ্লুত এলিজাবেথ বলেন, ‘রিচার্ডকে এত মানুষ পছন্দ করে, শ্রদ্ধা করে! তাঁদের সঙ্গে এখানে হাজির হতে পেরে ভীষণ পুলকিত আমি।’ ওয়েবসাইট।