এশা ইউসুফ ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারের আয়োজনে ঢাকা থিয়েটার করছে টেমপেস্ট নাটকটি। শেক্সপিয়ারের মূল নাটক থেকে এটি লিখেছেন রুবাইয়াত আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন এশা ইউসুফ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।কীভাবে গ্লোব থিয়েটারের নাটক করার সুযোগ হলো?২০১২ সালে যুক্তরাজ্যে বিশ্ব অলিম্পিকস হতে যাচ্ছে। সেই অলিম্পিক ধরে গ্লোব থিয়েটার থিয়েটার অলিম্পিকস করছে। এই উৎসবটির নামকরণ করা হয়েছে গ্লোব টু গ্লোব। ৩৭টি দেশের ভাষাভাষীর ৩৭টি নাট্যদলের ৩৭টি শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ হবে ওখানে। বাংলাদেশের ঢাকা থিয়েটার টেমপেস্ট নাটকটি করার সুযোগ পেয়েছে। প্রথম কোনো বাংলা নাটক গ্লোব থিয়েটারে মঞ্চায়নের সুযোগ হতে চলেছে। নাটকটিতে আপনি অভিনয়ও করছেন। নিজের অনুভূতি জানতে চাই?হ্যাঁ, এই প্রথম শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার মঞ্চে কোনো বাংলা নাটকের অভিষেক হবে। আমি ভাগ্যবান যে সেই দলে আমিও অভিনয়ের সুযোগ পেয়েছি। শুধু আমার নয়, ঢাকা থিয়েটার পরিবারের সবার জন্যই আনন্দের।‘টেমপেস্ট’-এর কোন চরিত্রটি আপনি করছেন?আমি নাটকটির মিরান্ডা চরিত্রটি করছি। মিরান্ডা রাজা প্রোসপেরোর মেয়ে। তবে নাটকটির মূল গল্প ঠিক রেখে আমাদের দেশীয় ভঙ্গিতে মঞ্চে এসেছে। আঙ্গিক মণিপুরী। চরিত্রটিও সেই আঙ্গিক ধরে এগিয়ে যায়। আপনার বাবার নির্দেশনায় প্রথম কাজ। কেমন লাগছে?ছোটবেলা থেকেই মহড়ারুমে বসে বসে বাবার নির্দেশনা দেখে আসছি। এবার তাঁর নির্দেশনায় নিজেই কাজ করছি। একটা অন্য রকম অনুভূতি কাজ করছে। বাবা নাটকের ডিজাইন করার ব্যাপারে খুবই কঠিন। তবে মহড়ায় কাজের ব্যাপারে সহযোগিতা করেন তিনি। নাটকটি নিয়ে কবে যাচ্ছেন এবং কবে ফিরবেন?আমরা ৪ মে যাচ্ছি। গ্লোব থিয়েটার মঞ্চে ৭, ৮ মে নাটকটি মঞ্চস্থ হবে। ১৭ মে ফিরব। তবে এর মধ্যে থিয়েটার অলিম্পিকসে শেক্সপিয়ারের কিং লিয়ার, ম্যাকবেথ ও ওথেলো নাটক মঞ্চস্থ হলে অবশ্যই এগুলো দেখব।