এশার পক্ষে কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফ আলী খানের পরের ছবিতে নায়িকা কে হবেন? আর যে-ই হোক, দীপিকা পাড়ুকোন নন। সাইফ চাইলেও এখন স্বামীর ছবিতে অভিনয় করতে চান না কারিনা। তিনি বরং মত দিয়েছেন এশা গুপ্তার পক্ষে। কারিনার সঙ্গে এখন একটি ছবিতে অভিনয় করছেন এশা। কারিনা তাঁকে নিয়ে দারুণ প্রশংসাও করেছেন সাইফের কাছে। হাউসফুল টুতে তাই জ্যাকুলিনের বদলে সাইফের সঙ্গে দেখা যাবে এশাকেই। জ্যাকুলিন অবশ্য বাদ পড়লেন নিজের দুর্ভাগ্যেই। পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি নিশ্চয়ই জ্যাকুলিনকে আর নিতে চাইবেন না নিজের ছবিতে! বলিউডলাইফ।