এশিয়ান গেমসের সমাপনীতেও ‘জয় হো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার চীন দেশে পৌঁছে গেল এ আর রহমানের ‘জয় হো’। স্লামডগ মিলিয়নিয়ার ছবির ওই গানটি ২৭ নভেম্বর এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনেই গেয়ে উঠবেন বলিউডের নবীন গায়ক রবি ত্রিপাঠি। ‘চাঁদনি চক টু চায়না টাউন’ ছবিতে গান করে এরই মধ্যে মোটামুটি পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়াও রবি ইন্ডিয়ান আইডল-টু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তার পরও সূদুর চীন থেকে পেয়েছেন এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ। সমাপনী অনুষ্ঠানে তিনি বিখ্যাত সুরকার ও অস্কার বিজয়ী এ আর রহমানের জয় হো গানটিকেই বেছে নিয়েছেন। চীনা কর্তৃপক্ষও ওই গানটিকে সাদরে গ্রহণ করেছে।