এশিয়ান ঘুড়ি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হয়েছে চার দিনের এশিয়ান ঘুড়ি প্রদর্শনী। যৌথভাবে আয়োজনটি করেছে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বাংলাদেশসহ এশিয়ার ১৪টি দেশের ঐতিহ্যবাহী ঘুড়ি। বাংলাদেশের ঘুড়ির মধ্যে রয়েছে চোখদার, মালদার, চাটাইদার, পানদার, গায়রা, রোমালদার, পঙ্খীদার ইত্যাদি। বিদেশি ঘুড়িগুলোর অবয়বে উঠে এসেছে চাঁদ, তারাসহ বাদুড়, প্যাঁচা, ফড়িং, বাজপাখি, বিড়াল, মৌমাছি, উড়োজাহাজ, সাপ, প্রজাপতি, ময়ূর, কচ্ছপসহ বিচিত্র বিষয়। দেড় শতাধিক ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী।

বুধবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, ভুটান, সিঙ্গাপুর, নেপাল ও আরব আমিরাতের ঘুড়ি স্থান পেয়েছে।
প্রদর্শনী চলবে ৪ জুলাই পর্যন্ত।