এশিয়ান টিভিতে শুরু হচ্ছে সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান টিভি এখন নিয়মিত সংবাদ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি শিগগিরই দিনের বিভিন্ন সময় সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচার শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে এশিয়ান টিভি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান। তিনি জানান, এশিয়ান টিভির অনুষ্ঠানমালায় শিগগিরই যুক্ত হচ্ছে নতুন কিছু অনুষ্ঠান। এরই মধ্যে যোগ হয়েছে ‘স্টার অব দ্য ওয়ার্ল্ড’। সামনে আসছে মুভি বাজার, গানের স্টেশন, মেকওভার, সিটি লাইফ, ক্লাব জংশন, আনন্দবার্তা, মিডিয়া বিতর্ক, রম্য টক শো শিরোনামের অনুষ্ঠানগুলো।