এশিয়ান টিভির ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে এশিয়ান টিভি। ঈদ উপলক্ষে সাত দিন সংগীতানুষ্ঠান প্রচার করা হবে এই চ্যানেলে। আজ রাত আটটায় আরফিন রুমী, নওরীন ও ইমরান; ঈদের দিন হূদয় খান ও পড়শি; রোববার ন্যান্সি ও কিশোর; সোমবার হায়দার হোসেন ও নির্ঝর; মঙ্গলবার লিজা ও সাব্বির; বুধবার শশী ও আরফিন রুমী; বৃহস্পতিবার হূদয় খান ও ন্যান্সি এবং শুক্রবার পড়শি ও হূদয় খান গান করবেন। অনুষ্ঠানগুলো দিনে দুবার পুনঃপ্রচার করা হবে। উপস্থাপনা করবেন সামিয়া, নিরব, নুসরাত ফারিয়া, বৃষ্টি ও হেবা।