এশিয়ান টিভির ঈদ আয়োজনে শিল্পীদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান টিভির এবার ঈদ আয়োজনে শিল্পীদের সমাবেশ ঘটানো হয়েছে। আর এই সমাবেশ থাকছে এশিয়ান টিভির নিয়মিত ধারাবাহিক নাটক জীবন সংসার, সেকেন্ড ইনিংস আর লুকোচুরিতে। ঈদ উপলক্ষে ধারাবাহিক তিনটিতে নিয়মিত শিল্পীদের পাশাপাশি এসেছেন আমন্ত্রিত শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন চলচ্চিত্র, নাটক ও সংগীত তারকারা। আরও থাকছে ঈদ উপলক্ষে বিভিন্ন নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান এবং আড্ডা। গত শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এশিয়ান টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান। সংবাদ সম্মেলনে ঈদের অনুষ্ঠানের কিছু উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করা হয়। আরও উপস্থিত ছিলেন শিল্পী ও এশিয়ান টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।