এশিয়ান টিভির সূচনা গানে রুনার কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার সূচনা গানে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা। তা প্রায় ১৬ বছর আগের কথা। এবার তিনি কণ্ঠ দিলেন এশিয়ান টিভির সূচনা গানে। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। রুনা লায়লা বললেন, ‘এটিএন বাংলার শুরুর সময় হানিফ সংকেতের তত্ত্বাবধানে একটি গান করেছিলাম। এবার যে গানটি করেছি, তার কথা ও সুর চমৎকার হয়েছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’২০ জুন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এশিয়ান টিভির লোগো উন্মোচন অনুষ্ঠানে রুনা লায়লা গানটি পরিবেশন করবেন। এশিয়ান টিভি সূত্রে জানা গেছে, গানটি তারা এই টিভি চ্যানেলের থিম সং হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হবে।