এশিয়ার ঐতিহ্যবাহী স্থাপত্যের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে প্রবেশ করলেই এখন এশিয়ার ১৭টি দেশের বিখ্যাত স্থাপনাগুলো দেখতে পাবেন দর্শকেরা। প্রাচীনকাল থেকে একেবারে হাল আমলের বিখ্যাত স্থাপনাগুলোর পাশাপাশি এসব দেশের ইতিহাস-ঐতিহ্যেরও একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে ‘আর্কএশিয়া হেরিটেজ’ নামের এই প্রদর্শনীতে।বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত বোরবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন। এটি চলবে ২২ জুলাই পর্যন্ত।এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে মূলত আর্কএশিয়া হেরিটেজ নামে প্রকাশিত গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশনা উপলক্ষে। মন্ত্রী গ্রন্থটিরও মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, সভাপতিত্ব করেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও স্থপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এশিয়ার ১৭টি দেশের স্থপতি ইনস্টিটিউটের সংগঠন ‘আর্কএশিয়া’। গত দুই বছর আর্কএশিয়ার সভাপতি ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন। তিনি উদ্যোগ নিয়েছিলেন আর্কএশিয়ার ১৭টি দেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর বিস্তারিত পরিচিতি নিয়ে একটি গবেষণামূলক গ্রন্থ প্রণয়নের। মোবাশ্বের হোসেন জানালেন, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ বইটির সম্পাদনার দায়িত্ব নেন। প্রায় দুই বছর কঠোর পরিশ্রম করে দুই খণ্ডে এই বইটি প্রকাশ করা হয়েছে। বিদেশে ১৫০ মার্কিন ডলারে এবং দেশে ১০ হাজার টাকায় বইটি বিক্রি হচ্ছে।বাংলাদেশ ছাড়া আর্কএশিয়াভুক্ত অন্য ১৬টি দেশ হচ্ছে: চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, ম্যাকাও, হংকং, মঙ্গোলিয়া, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইন।বইটির প্রথমেই রয়েছে বাংলাদেশের স্থাপনার ছবিগুলো। এই বইয়ে অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী স্থাপত্যকর্মগুলোর ছবি নিয়েই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের উয়ারী-বটেশ্বরের প্রাচীন স্থাপত্য থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বিভিন্ন স্থাপত্যের ছবি আছে এতে। স্থাপত্য বিষয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য প্রদর্শনীটি আকর্ষণীয়। তা ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও প্রদর্শনীতে এশিয়ার এই দেশগুলোর ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। ছুটির দিনে ‘আপদ’ছুটির দিন। তার ওপর দুপুর থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি। এর মাঝে ঢাকা পদাতিক তাদের নতুন নাটক আপদ-এর প্রদর্শনীর আয়োজন করেছে। তবে নাট্যামোদী দর্শকেরা ঠিকই উপস্থিত হয়েছিলেন যথাসময়ে। প্রায় ঘরভরা দর্শক নিয়েই শুরু হলো অভিনয়।রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প আপদ অবলম্বনে রচিত হয়েছে নাটকটি। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসুম আজিজ। ঢাকা পদাতিকের এটি ৩৫তম প্রযোজনা। স্ত্রী কিরণ জটিল রোগে আক্রান্ত হলে শর ৎ বাবু চিকি ৎ সকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য চন্দননগরের বাগানবাড়িতে এসে ওঠেন। এদিকে একাকিত্বের যন্ত্রণায় কিরণ যখন দেশে ফেরার জন্য ব্যাকুল, তখন এক ঝড়ের রাতে নৌকাডুবিতে পড়ে যাত্রাদলের সদস্য পিতৃমাতৃহীন নীলকান্ত আশ্রয় নেয় ওই বাড়িতে। নীলকান্তকে বাড়ির সবাই বোঝা মনে করলেও কিরণের কাছ থেকে সে পায় মাতৃস্নেহ। কিরণের প্রশ্রয়ে নীলকান্তও ঘটাতে থাকে নানান ঘটনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে পদাতিক নাটকটি মঞ্চে এনেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খন্দকার তাজমিনুর, নাদের চৌধুরী, শেখ শানে মাওলা, সাবিহা জামান, কাজী সম্রাট, মাসুদ আহম্মেদ, রাজিব রায় প্রমুখ।