এশীয় চারুকলা প্রদর্শনীতে নিবন্ধনের সময় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর লোগো
১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর লোগো

১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৬-এর নিবন্ধনের সময় বেড়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত শিল্পীরা নিবন্ধন ফরম পাঠাতে পারবেন।
অনলাইনে নিবন্ধন করা যাবে www.asianartbiennale.org.bd  ওয়েব ঠিকানায়। অংশগ্রহণ-সংক্রান্ত তথ্য দিতে হবে আগামী ৩১ আগস্টের মধ্যে। আর মূল শিল্পকর্ম জমা দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এশিয়ার বড় এ চারুকলা প্রদর্শনী আগামী ১ ডিসেম্বর শুরু হতে পারে। ১৯৮১ সালে প্রথম এশীয় চারুকলা প্রদর্শনী শুরু হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্পীরা প্রতিবার এ প্রদর্শনীতে অংশ নেন।