এষার বিয়ে হবে মন্দিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দিরে বিয়ের অনুষ্ঠান হবে বলিউড তারকা এষা দেওলের।২৯ জুন মুম্বাইয়ে শহরতলির এক মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। মেয়ের এই বিয়ের ব্যাপারে খুব রোমাঞ্চিত মা বলিউড তারকা হেমা মালিনী। সংবাদমাধ্যমকে বিয়ের এই তারিখ জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই বিয়ের আয়োজন তুলনামূলকভাবে একটু রেখেঢেকেই করতে চাইছি। এতে দুই পক্ষের স্বজন ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।’ হেমা আরও বললেন, এই বিয়ের অনুষ্ঠান তাঁদের বাড়িতে করা সম্ভব নয়। এ জন্য স্থান হিসেবে মন্দির বেছে নিয়েছেন তাঁরা। বিয়ের পরদিন ৩০ জুন একটি বিলাসবহুল হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। এ বছরের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী ভারত তাখতানির সঙ্গে এষার বাগদান সম্পন্ন হয়। মুম্বাই মিরর।