এস আই টুটুলের বাংলাদেশ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস আই টুটুল তাঁর ফেস টু ফেস ব্যান্ড নিয়ে বুধবার সন্ধ্যায় কনসার্ট করেছেন বগুড়ায় এবং বৃহস্পতিবার রাজশাহীতে। টুটুল জানান, আজ তিনি গান করবেন কুষ্টিয়ায়, শনিবার যশোর, রোববার খুলনা, সোমবার বরিশালে। তাঁর এই সংগীত সফর চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে প্রতিদিনই তিনি কোনো না কোনো জেলা শহরে গান করবেন। জানা গেছে, এস আই টুটুল এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ সংস্থার যক্ষ্মা ও কুষ্ঠ নিরাময় প্রকল্পের দূত হিসেবে কাজ করছেন। এই কাজের অংশ হিসেবে বাংলাদেশের অধিকাংশ জেলায় তিনি কনসার্ট করছেন। গানের ফাঁকে ফাঁকে থাকছে যক্ষ্মা নিরাময়ের সচেতনতা তৈরির জন্য বিভিন্ন আহ্বান।টুটুল বলেন, ‘এটি একটি সামাজিক দায়িত্ব। এ ধরনের কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। প্রতিদিন নতুন কোনো জেলায় কনসার্ট করছি। সেখানকার মানুষের কাছাকাছি যেতে পারছি। যক্ষ্মার ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারছি।’তিনি জানান, এই সংগীত সফর করতে গিয়ে তাঁর নতুন একক অ্যালবামের প্রকাশনা পিছিয়ে গেছে। ভালোবাসা দিবসে নয়, পয়লা বৈশাখে বাজারে আসবে এটি।