এস এম সুলতান উত্সব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনের সুলতান উত্সব। সকাল ১০টায় এস এম সুলতান সংগ্রহশালা প্রাঙ্গণে শিশু শিল্পীদের আর্ট ক্যাম্প অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এ উত্সব। বিকেলে শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ছয়টায় আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আ. গাফ্ফার খান প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত নয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অ্যাক্রোব্যাটিক দলের পরিবেশনায় অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী এবং রাত ১০টায় চিত্রা নদীর পাড়ে বাঁধা ঘাটে ‘শিল্প আড্ডা’র আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল ১০টায় শিশুস্বর্গ মিলনায়তনে স্মৃতিচারণার মধ্য দিয়ে সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে।