এস এম সুলতানের ওপর প্রামাণ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রশিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র তৈরি করেছেন আমিরুল ইসলাম। নাম লাল মিয়া। আমিরুল জানান, এতে এস এম সুলতানের স্মৃতিবিজড়িত নড়াইলের বিভিন্ন স্থান, চিত্রা নদী, শিশুস্বর্গ, বিভিন্ন সময়ে তাঁর আঁকা ছবি ও দুর্লভ আলোকচিত্র রয়েছে। সঙ্গে আছে এস এম সুলতানের পাঁচ মিনিটের একটি সাক্ষাত্কার।এ সপ্তাহে ভিসিডি আকারে প্রামাণ্যচিত্রটি বাজারে এনেছে ফাহিম মিউজিক।