এস এম সোলায়মান স্মরণে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে প্রতিবছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্যসংগঠনকে প্রণোদনা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ বছর ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০১৯’ পাচ্ছেন তরুণ নাট্যকর্মী জুলফিকার চঞ্চল।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করছে ‘এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি কামাল চৌধুরী। স্মারক বক্তৃতা দেবেন ভারতের পশ্চিমবঙ্গের নাট্যগবেষক দেবজিত বন্দ্যোপাধ্যায়। স্মৃতিচারণা করবেন ঠান্ডু রায়হান। দুই দিনের অনুষ্ঠানে থাকবে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত গান, কোর্ট মার্শাল নাটকের মঞ্চায়ন। শনিবার একই সময়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে।