প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এ বছরের এস এম সোলায়মান প্রণোদনা পেলেন তরুণ নাট্যশিল্পী রামিজ রাজু। রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। স্মারক বক্তৃতা দেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আশিস গোস্বামী। আলোচনায় অংশ নেন নাট্যশিল্পী শিশির দত্ত ও অনন্ত হিরা। অনুষ্ঠানে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত সংগীত পরিবেশন করেন থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা।