এস ডি রুবেলের ‘বৃষ্টি ছোঁব বলে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় বছর দুই বাদে নতুন অ্যালবাম নিয়ে এলেন এস ডি রুবেল। ফেয়ার টিউন প্রযোজিত অ্যালবামটির নাম বৃষ্টি ছোঁব বলে। এতে আছে সদ্য প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে একটি গান। অ্যালবামটিতে আছে আরও নয়টি গান। এস ডি রুবেল বললেন, ‘সব সময় চাই শ্রোতা যেন আমার অ্যালবাম কিনে বঞ্চিত না হন। তাই সব বয়সের শ্রোতার জন্য বিভিন্ন ধরনের গান রেখেছি বৃষ্টি ছোঁব বলেতে। তবে বেশির ভাগ গান করেছি তরুণদের কথা মাথায় রেখে। এ ছাড়া লোকগীতি, সুবীর সেনের “সারা দিন তোমায় ভেবে” এবং সুফি ঘরানার গানও আছে এতে। হুমায়ূন আহমেদের বড় ভক্ত আমি। অ্যালবামটি উৎসর্গও করেছি তাঁকে। তাঁর মৃত্যুর পর একটি গানও করেছি। অ্যালবামে আছে সেটি। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছি আমি।’ অ্যালবামটির পরিবেশক লেজার ভিশন ও সাউন্ডটেক।