এসএজি অ্যাওয়ার্ডে অস্কারের ছাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানজেল ওয়াশিংটন, ভায়োলা ডেভিস, মাহেরসালা আলী
ড্যানজেল ওয়াশিংটন, ভায়োলা ডেভিস, মাহেরসালা আলী

কয়েক বছর ধরে অস্কার পুরস্কারে বর্ণবৈষম্যের বিতর্ক ওঠায় এবারের অস্কার মনোনয়নে সাদাদের একক আধিপত্য ছিল না। কৃষ্ণবর্ণের অভিনয় শিল্পীরাও মনোনয়ন-দৌড়ে বেশ কয়েকটি ক্যাটাগরিতে এগিয়ে আছেন। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড (এসএজি) অনুষ্ঠানেও পড়ল সেই ছাপ। এ বছরের এসএজি অ্যাওয়ার্ডে এবার বিজয়ী তালিকায় উঠে এসেছেন বেশ কয়েকজন কৃষ্ণবর্ণের অভিনয়শিল্পী।

সেরা ছবি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘মুনলাইট’। এ ছবির অভিনয়শিল্পীরা বেশির ভাগই কৃষ্ণবর্ণের। ‘কাস্ট ইন এ মোশন পিকচার’ বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘হিডেন ফিগারস’। সেরা অভিনেতার (পুরুষ) পুরস্কার জেতেন ড্যানজেল ওয়াশিংটন, সেরা সহ-অভিনেতার পুরস্কার জেতেন মাহেরসালা আলী, সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জেতেন ভায়োলা ডেভিস। সিনেমা ও টেলিভিশন মিলে ১৩টি পুরস্কারের সাতটি পেয়েছেন সাদা বর্ণের বাইরের লোক।

গতকাল রোববার ২৩তম এসএজি অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে ‘লাইফ টাইম অ্যাওয়ার্ড’ দেওয়া হয় লিলি টমলিনকে। পিপল