এসএমএস বন্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদন ডেস্কসুদূর মার্কিন মুলুক থেকে নাকি এসএমএসের বন্যা বইয়ে দিয়েছেন রণবীর কাপুর। সেই ঢল নাকি ধাই করেছে অপর বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের দিকে। নাম না প্রকাশ করার শর্তে রণবীরের এক বন্ধু বলেন, দীপিকাকে মুখের ওপর ‘না’ বলে সম্পর্কের ইতি টেনেছিলেন রণবীর। তারপর দীপিকার সঙ্গে যখন শহীদ কাপুরের মাখামাখির খবর রটে, তখন তিনি দীপিকাকে একের পর এক এসএমএস পাঠাতে শুরু করেন। লক্ষ্য একটাই—দীপিকার মন ফিরে পাওয়া। শুটিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে রয়েছেন রণবীর। ওয়েবসাইট।