এসপিবিএ তরুণ শিল্পী পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থমকে থাকা বিকেল। বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না। তবে আনন্দের বৃষ্টি হচ্ছে মিলনায়তনে। জমজমাট আয়োজন মাছরাঙা টেলিভিশন সেন্টারে। গতকাল বুধবার এসপিবিএর (সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট) আয়োজনে তরুণ শিল্পী পুরস্কার প্রদানের অনুষ্ঠান হলো এখানে। পুরস্কার পেলেন তরুণ শিল্পী রুহুল করিম। অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে ৮০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন।প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, দেশের চিত্রকলার বিকাশে তরুণ শিল্পীদের পৃষ্ঠপোষকতায় এসপিবিএর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও এসপিবিএর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, প্রতিভাবান তরুণ শিল্পীদের শিল্পচর্চাকে উৎসাহিত এবং শিল্পের সৃজনশীল সমকালীন ধারাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, আবুল বারক আলভী, এসপিবিএর পরিচালনা পর্ষদের সদস্য এলদেম বি কবির, মেহবুব চৌধুরী, সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ।শিল্পী রুহুল করিমের কাজের মূল ভাবনা শ্রমজীবী মানুষ। ক্লান্ত মানুষের অবয়ব নিয়ে কাজ করেছেন তিনি। শিল্পীর জন্ম কুষ্টিয়া শহরে। এ পর্যন্ত তাঁর তিনটি একক প্রদর্শনী। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষক হিসেবে কাজ করছেন।‘স্বয়ংক্রিয় সত্তা’গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে আজ বৃহস্পতিবার থেকে শিল্পী মুস্তাফা জামান ও শিল্পী রফিকুল শুভর ‘স্বয়ংক্রিয় সত্তা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে।সন্ধ্যা সাতটায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী মনিরুল ইসলাম ও অধ্যাপক সলিমুল্লাহ খান।প্রদর্শনী আগামী দুই সেপ্টেম্বর পর্যন্ত চলবে।