এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণা করা হয়েছে এসিআই ফান কেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার। আজ গ্রন্থমেলায় চ্যানেল আইয়ের ‘বইমেলা সরাসরি’ অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। এ বছরের পুরস্কারপ্রাপ্তরা হলেন ‘রাত দুপুরে’ গ্রন্থের জন্য ইমদাদুল হক মিলন (অনন্যা), ‘দ্বীপের নাম জল পায়রা’ গ্রন্থের জন্য আলী ইমাম (আলোঘর) এবং ‘মজার পড়া ৫০ ছড়া’ গ্রন্থের জন্য সোহেল মল্লিক (রাতুল গ্রন্থ প্রকাশ)। 

আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান জানান, ১১ মার্চ বেলা সাড়ে ১২টায় চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।