এসিড-সন্ত্রাসের সচেতনতায় রাজীব ও পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির জন্য ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও ক্ষুদে গানরাজ শিল্পী পড়শী গান করবে। ২৯ জানুয়ারি বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘রাজীব-পড়শী নাইট’ অনুষ্ঠানটি আয়োজন করেছে মেলোডি এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানটির টিকিটের ব্যাপারে মেলোডি এন্টারটেইনমেন্টের সভাপতি ওমর মির্জা জানান, রাজীবের একলা মানুষ ও পড়শীর পড়শী অ্যালবাম দুটির অডিও সিডি একসঙ্গে কিনলে অনুষ্ঠানের প্রবেশপত্র পাওয়া যাবে।