এসিডদগ্ধদের পাশে শিরোনামহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিডদগ্ধদের পাশে এসে দাঁড়িয়েছে শিরোনামহীন। ঈদের আগে এই ব্যান্ড শ্রোতাদের জন্য তৈরি করেছে টি-শার্ট। এই টি-শার্টে রয়েছে ব্যান্ডের সদস্যদের ছবি। শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া জানান, এই টি-শার্ট বিক্রি থেকে পাওয়া অর্থ দেওয়া হবে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়তা তহবিলে। আজ সোমবার থেকে ফ্যাশন প্রতিষ্ঠান লা-রিভের সব কটি বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে টি-শার্টটি। ভ্যাট ছাড়া দাম ৫৪০ টাকা। জিয়া বলেন, ‘শ্রোতাদের মাঝে আমাদের এ ধরনের টি-শার্টের চাহিদা ছিল। এবার ঈদের আগে আমরা তা বাজারে এনেছি। এই টি-শার্ট বিক্রি থেকে আমরা আর্থিকভাবে কোনো লাভ নিতে চাই না। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কাজটি করছি।’শিরোনামহীনের এই আয়োজনের সঙ্গে আছে লা-রিভ এবং এবিসি রেডিও এফএম ৮৯.২।