এসেছে বিলুর গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ সংস্কৃতি লালন করে দিন যাপন করেন যাঁরা, তাঁদেরই একজন বিলু সিদ্দিকী। তাঁর সাধনা, অধ্যবসায় চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গানই যেন তাঁর প্রাণ—তাঁর আরাধনা।’ বিলু সিদ্দিকীর গানের ব্যাপারে এভাবেই মন্তব্য করেছেন শিল্পী কনকচাঁপা।বিলু রবীন্দ্রসংগীতের শিল্পী। বিলু জানালেন, তিনি ছিলেন ছায়ানটের শিক্ষার্থী। রবীন্দ্রসংগীতের ওপর তালিম নিয়েছেন মাহমুদা খাতুন, মিতা হক, তপন ভট্টাচার্য ও গোলাম হায়দারের কাছে। তাঁর সংগীতচর্চা অব্যাহত আছে এখনো। এবার এসেছে তাঁর অ্যালবাম ও আমার চাঁদের আলো। বেঙ্গল মিউজিক বের করেছে এটি। বেঙ্গল শিল্পালয়ে সম্প্রতি অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো। মোড়ক খুললেন মুস্তাফা মনোয়ার ও কনকচাঁপা। ছিলেন বেঙ্গল মিউজিকের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিলু।অ্যালবামে খুব পরিচিত গানের পাশাপাশি রয়েছে কম শোনা কিছু গানও। এ ব্যাপারে বিলু বললেন, ‘পুরোনো রেকর্ডের গান শোনার অভ্যাস আছে আমার। সেখানে কিছু গান আমার খুব ভালো লাগে। তার মধ্য থেকে কয়েকটি গান এখানে গেয়েছি।’অ্যালবামে গান আছে ১৪টি। অ্যালবামের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।