এসেছে হলিউডের সাতটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে মুক্তি পাওয়া হলিউডের সাতটি ছবি এসেছে বাংলাদেশে। ছবিগুলো হলো—ডাই হার্ড ৪ (২০০৭), হিটম্যান (২০০৭), আফটার দ্য সানসেট (২০০৪), স্পাই কিডস ২ (২০০২), আনলিশড (২০০৫), আন্ডারওয়ার্ল্ড: ইভালুয়েশন (২০০৬) ও ডগ সোলজারস (২০০২)।ছবিগুলো বাংলাদেশে আমদানি করেছে মধুমিতা মুভিজ। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন জানান, ছাড়পত্র পাওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে পর্যায়ক্রমে ছবিগুলোর প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।