এসেছে ‘আই লাভ ইউ’র অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সন্ধ্যায় আই লাভ ইউ ছবির অডিও অ্যালবামের মোড়ক খুললেন রাজ্জাক। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান ফাহিম মিউজিক ঢাকার স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজন করে এই অনুষ্ঠানের। এখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। অ্যালবামে গান আছে আটটি। সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, এস আই টুটুল, ইমন সাহা ও হূদয় খান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, হাবিব, ন্যান্সি, হূদয় খান, এলিটা, কণা ও সোনিয়া।