এসেছে ‘ঘেটুপুত্র কমলা’র গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া নাচে পেখমও মেলিয়া।’ এটি ঘেটুপুত্র কমলা ছবির গান। লেজার ভিশন বাজারে এনেছে হুমায়ূন আহমেদ পরিচালিত শেষ ছবি ঘেটুপুত্র কমলার অডিও অ্যালবাম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির গানগুলোর শিরোনাম ‘বাজে বংশী’, ‘সাবান আইন্যা দিলে না’, ‘শুয়া উড়িল উড়িল’, ‘যমুনার জল’ এবং ‘জলের ঘাটে বাঁশি বাজে’। মূলত সংগৃহীত এই গানগুলো গেয়েছেন ফজলুর রহমান বাবু। ছবির ‘শুয়া উড়িল’ গানটির সুরকার রাম কানাই দাস এবং গীতিকার শীতালং শাহ। অ্যালবামের সঙ্গে শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে শাওন এবং এস আই টুটুলের গাওয়া তিনটি গান।