এসেছে ‘চোরাবালি’র অডিও অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাবালি ছবিতে গান গেয়েছেন হূদয় খান, আরফিন রুমী, ন্যান্সি, মিলন মাহমুদ, অনুপম রায় (ভারত)। ছবির শিরোনাম গান গেয়েছেন আইয়ুব বাচ্চু। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে ছবির একমাত্র আইটেম গানটি গেয়েছেন কনা। এই ছবির গানগুলো নিয়ে অডিও অ্যালবাম বাজারে এনেছে লেজার ভিশন। ছবির পরিচালক রেদওয়ান রনি বললেন, ‘ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবির গানগুলো খুবই ভালো হয়েছে। এখান থেকে কয়েকটি গান খুব জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি, মুক্তির আগে ছবির গানগুলো প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার ব্যাপারে সবাইকে আগ্রহী করে তুলবে।’ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (ভারত), জয়া আহসান, ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, এটিএম শামসুজ্জামান প্রমুখ।রনি জানালেন, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে মাছরাঙা প্রোডাকশন লিমিটেড।