এসেছে ‘থিয়েটারওয়ালা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকের পত্রিকা থিয়েটারওয়ালার নতুন সংখ্যা বাজারে এসেছে। এটি পত্রিকাটির বর্ষপূর্তি সংখ্যা। এ সংখ্যায় স্মরণ করা হয়েছে প্রয়াত নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদ ও বাউলসম্রাট শাহ আবদুল করিমকে। সাঈদ আহমদের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন শফি আহমেদ ও হাসান শাহরিয়ার। এটি রয়েছে এবারের সংখ্যায়। বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে লিখেছেন কামাল লোহানী ও মৃদুলকান্তি চক্রবর্তী। এ ছাড়া অন্য নিয়মিত বিভাগগুলোতে লিখেছেন সৈয়দ জামিল আহমেদ, মামুনুর রশীদ, বিপ্লব বালা, অসীম দাশ, আনন জামান, অনুপম হাসান প্রমুখ। সংখ্যাটি পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেট ও বেইলি রোডের নাটক সরণিতে, চট্টগ্রামের কারেন্ট বুক সেন্টার, বাতিঘর ও কুষ্টিয়ার বইমেলায়। বিজ্ঞপ্তি।