এসেছে ‘নীলাম্বরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরবিন ব্যান্ডের প্রধান ভোকাল শহীদের একক অ্যালবাম নীলাম্বরীর মোড়ক খোলা হলো গত রোববার সন্ধ্যায়। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে মোড়ক খুলেন নকীব খান, তপন চৌধুরীসহ আরও অনেকে। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও আরফিন রুমী। এটি শহীদের দ্বিতীয় একক অডিও অ্যালবাম। এখানে গান আছে আটটি। সহশিল্পী হিসেবে এ অ্যালবামে কণ্ঠ দিয়েছেন কলকাতার শুভমিতা ও খেয়া।অ্যালবামটি প্রসঙ্গে শহীদ বলেন, ‘অনেক দিন ধরে খুব যত্ন করে অ্যালবামটির কাজ করেছি। ফুয়াদ ও রুমী এ অ্যালবামের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। আশা করছি গানগুলো সবার ভালো লাগবে।’