এসেছে ‘বৃষ্টি শুরু’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে বাজারে এসেছে মিক্সড অ্যালবাম বৃষ্টি শুরু। অ্যালবামে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, সাজেদ ফাতেমী, ওয়াহিদ রাসেল, বনি আহমেদ, ইফাদ ও আপন। পপ, রক ও মেলোরক ধাঁচের গানগুলো লিখেছেন তন্ময়, শেখ রানা, আপন, আনাস ও তানজীম। সুর ও সংগীত পরিচালনা করেছেন বনি আহমেদ।সাজেদ ফাতেমীর পরিকল্পনায় অ্যালবামটি বাজারে এনেছে সংগীতা। সাজেদ ফাতেমী বললেন, ‘মিক্সড অ্যালবাম তৈরিতে এটি আমার পঞ্চম প্রয়াস। এই অ্যালবামের জন্য তেওড়া তালের একটি গান করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি। এ ছাড়া অন্য গানগুলোও ভালো লাগার মতো।’অ্যালবামের রেডিও পার্টনার এবিসি।