এসেছে 'মিউজিকা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির মোবাইল রেডিও ‘মিউজিকা’। রবির গ্রাহকেরা ৩৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের জনপ্রিয় শিল্পীদের অপ্রকাশিত গান শুনতে পাবেন। সম্প্রতি লোগো উন্মোচনের মধ্য দিয়ে ‘মিউজিকা’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দার হুসেন, বাপ্পা মজুমদার, টিপু (ওয়ারফেজ), হাবিব, বালাম, পড়শী, কনা, এলিটা প্রমুখ। অনুষ্ঠানে শিল্পীদের নিয়ে কেক কাটেন রবির ভ্যালু অ্যাডেড সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদ হোসেন ও মাল্টিসোর্সিং লিমিটেডের পরিচালক জাকির খান। বিজ্ঞপ্তি।