এসেছে ‘সত্য’র সিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার, সন্ধ্যা ছয়টা। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় ভীষণ হট্টগোল। ভিড় থেকে একেকজন বেরিয়ে আসছেন মুখে বড় হাসি নিয়ে; হাতে সত্য। ওয়ারফেজের এই নতুন অ্যালবাম সিডি আকারে প্রকাশের দিন ছিল এমনই হট্টগোলময়। অ্যালবামটি এসেছে ডেডলাইন মিউজিকের ব্যানারে। ‘আমরা এতটা আশা করিনি! সত্যি সত্যিই হাজারের ওপর শ্রোতা এসেছিলেন অ্যালবামটি কিনতে! কথা ছিল, রাত আটটা পর্যন্ত থাকব আমরা। কিন্তু দর্শকের চাপ সামলাতে না পেরে সন্ধ্যা সাতটায় দোকান বন্ধ করতে হয়েছে!’ বলছিলেন ওয়ারফেজের দলনেতা টিপু। ভোকাল মিজান বাদে দলের আর সবাই ছিলেন সত্য প্রকাশের সময়। ভক্তদের অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি একটি ব্যাকপ্যাক, পোস্টার ও টি-শার্টও উপহার দিয়েছেন তাঁরা। দর্শকের এই বিপুল সাড়ায় উচ্ছ্বসিত ব্যান্ডের সবাই। টিপু বললেন, ‘শ্রোতাদের এই ভালোবাসা পেয়ে আমরা আনন্দিত।’