এসো মেতে উঠি ঈদ আনন্দ উৎসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী টিভিতে ঈদের দিন সকাল পৌনে ১০টায় প্রচারিত হবে বিশেষ শিশুদের (প্রতিবন্ধী) অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো মেতে উঠি ঈদ আনন্দ উৎসবে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শম্পা রেজা এবং গ্রন্থনা ও পরিচালনা করেছেন স্বপ্না রেজা। অনুষ্ঠানটি নির্মিত হয়েছে অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায়। বিশেষ শিশুদের জীবনেও ঈদ আসে। তারা ঈদ উদ্যাপন করে, আর দশটি শিশুর মতো তারাও আনন্দ উপভোগ করে। কিন্তু অনেকেই হয়তো কখনো আলাদা করে খেয়াল করে না বা ভেবেও দেখে না যে, এই বিশেষ শিশুরা তাদের ঈদ নিয়ে কী ভাবে। এ অনুষ্ঠানের মাধ্যমে সমাজের এই মানসিক প্রতিবন্ধকতা থেকে উত্তরণ-চেষ্টার আহ্বান করা হয়েছে।