ঐতিহাসিক চরিত্রে নেহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিটলারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এক নতুন ছবি। এতে হিটলারের স্ত্রী ইভা ব্রাউনের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। নেহা এজন্য বেশ উচ্ছ্বসিত । ‘ডিয়ার ফ্রেন্ড হিটলার’ নামের ছবিটির পরিচালক রাকেশ রঞ্জন কুমার । নেহা ধুপিয়া বলেন, ছবিতে কাজ করতে পেরে আমি যেমন সৌভাগ্যবান তেমনি একটা ভয়ও কাজ করছে। ওই ঐতিহাসিক চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ কষ্টসাধ্য হবে। এ বিষয়গুলো কাটিয়ে উঠার জন্য আমি অবশ্য বেশ কিছু প্রস্তুতিও নিচ্ছি। এরই মধ্যে আমি বেশ কিছু ডিভিডিও সংগ্রহ করেছি। এমনকি এ ছবিতে আভিনয়ের প্রস্তুতি হিসেবে বলিউডের মেধাবী অভিনেতা অনুপম খেরের একটি ওয়ার্কশপে অংশ নিচ্ছি। নেহা মনে করেন, ওয়ার্কশপটি তার জন্য অনেক বেশী শিক্ষামূলক এবং আনন্দদায়ক হবে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়া ছবিটির গল্প জার্মানীর ফ্যাসিবাদী নেতার শেষ দশ দিনের কাহিনী নিয়ে । নেহা আরো বলেন- ছবিটি পুরোপুরি ভারতীয় আদলেই নির্মিত হবে। আমার চোখেমুখে এখন একটাই স্বপ্ন কিভাবে চরিত্রটিকে ভালো করে এগিয়ে নেওয়া যায়।