ঐতিহাসিক ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রি হচ্ছে না বিখ্যাত ব্যান্ড বিটলসের স্মৃতি বহন করা রেকর্ডিং স্টুডিও অ্যাবে রোড স্টুডিওজ। গত মঙ্গলবার সরকারিভাবে এটিকে ঐতিহাসিক ভবন হিসেবে ঘোষণা করা হয়। বিটলস এবং বিশ্বের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড ও মাইকেল জ্যাকসনের মতো তারকার গান এই স্টুডিওতে ধারণ করা হয়েছে। তাঁদের স্মৃতি বহনকারী ভবন হিসেবে বিশ্বের অগণিত ভক্তের মনে বিশেষ মর্যাদার আসনে আসীন এটি। এসব ভক্তের মুখের দিকে তাকিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ধারক হিসেবে ভবনটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের সরকার। আর্থিক লোকসানের কারণ দেখিয়ে সম্প্রতি ভবনের মালিক ইএমআই রেকর্ডিং কোম্পানি এটি বিক্রি করার কথা ঘোষণা করে। ওয়েবসাইট।