ঐতিহ্য বই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনার এক যুগে পদার্পণ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য। সৃজনশীলতা আর ব্যতিক্রমী ধারণা নিয়ে ঐতিহ্য বরাবরই প্রকাশনা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এযাবৎ প্রকাশ করেছে রবীন্দ্র, জীবনানন্দ, মানিক, শরৎ, বিভূতি রচনাবলিসহ এ সময়ের প্রতিশ্রুতিশীল লেখকদের লেখা এবং দেশ-বিদেশের বিখ্যাত লেখকদের আট শতাধিক বই। গত ১২ বছরে ঐতিহ্য প্রকাশনার পাশাপাশি পাঠকদের জন্য বই সহজলভ্য ও বিশেষ মূল্য ছাড়ে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবছরই আয়োজন করে আসছে বই উৎসব। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে মাসব্যাপী বার্ষিক মূল্য ছাড়ের ‘ঐতিহ্য বই উৎসব’। আজ মঙ্গলবার ঢাকার শাহবাগের গণগ্রন্থাগার চত্বরে বেলা সাড়ে ১১টায় অনানুষ্ঠানিকভাবে শুরু হবে এই উৎসব।উৎসব সামনে রেখে তারা পাঁচটি নতুন বই এবং ১০টি পাঠকপ্রিয় বইয়ের পুনর্মুদ্রণ করেছে। উৎসবে পাঠকেরা ২৫-৬০% পর্যন্ত মূল্য ছাড়ে বই কিনতে পারবেন। চলবে ১৪ জুন ২০১২ পর্যন্ত। বিজ্ঞপ্তি।