ঐতিহ্যবাহী মণিপুরি পোশাক জাদুঘরে হস্তান্তর
ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল ১৯১৩ সালে, তৎকালীন সচিবালয় বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছোট্ট একটি কক্ষে ৩৭৯টি নিদর্শন দিয়ে। প্রত্নসম্পদ সংগ্রহের পাশাপাশি জাদুঘর একটি বহুমাত্রিক জাদুঘর হিসেবে প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন জাতি-গোষ্ঠীর সাংস্কৃতিক নানা উপাদান সংগ্রহ করে।সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার মণিপুরি কমিউনিটি ফোরামের সভাপতি তৌরেম রবিন জাদুঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মণিপুরি পোশাক পোৎলোই, ফুরিৎ, লৈত্রেং, ফিংগারুক সংরক্ষণের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসের কাছে হস্তান্তর করেন।প্রসঙ্গত, মণিপুরি রাজ্যের রাজা রাজর্ষী ভাগ্যচন্দ্র ১৭৭৯ খ্রিষ্টাব্দে মণিপুরি রাসলীলা প্রবর্তনের সময় এই পোশাক প্রবর্তন করেন। মণিপুরি নারী কারুশিল্পীরা এই পোশাক তৈরিতে সক্রিয়ভাবে অংশ নেন।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিয়ানমার ও বাংলাদেশের সিলেট অঞ্চলে মণিপুরি অধ্যুষিত এলাকায় এই পোশাক পাওয়া যায়।