ঐতিহ্য’র বই উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে গতকাল মঙ্গলবার সকালে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ঐতিহ্য বার্ষিক মূল্য ছাড়ের বই উৎসব’। প্রকাশনা সংস্থা ঐতিহ্যর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে ঐতিহ্য প্রকাশিত অনুবাদের বই ছাড়াও বাংলাদেশের খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের সুনির্বাচিত বইও পাঠকেরা বিশেষ ছাড়ে কিনতে পারবেন এই উৎসব থেকে।ঐতিহ্যর নির্বাহী পরিচালক আরিফুর রহমান জানান, বই উৎসব সামনে রেখে ঐতিহ্য পাঠকদের জন্য প্রকাশ করেছে পাঁচটি নতুন বই এবং ১০টি পাঠকপ্রিয় বইয়ের পুনর্মুদ্রণ। উৎসব চলবে ১৪ জুন পর্যন্ত।