ঐশ্বরিয়া আর সোনমকে হটিয়ে ফ্রিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিদা পিন্টো
ফ্রিদা পিন্টো

ঐশ্বরিয়া রাই বচ্চন আর সোনম কাপুরের সেই ঝগড়ার কথা মনে আছে? একটি প্রসাধনী ব্র্যান্ডের দূত হওয়া নিয়ে তর্ককাহিনি। তবে দুজনেরই এবার নড়েচড়ে বসা দরকার। ফ্রিদা পিন্টো বাজিমাত করে দিয়েছেন। ঐশ্বরিয়ার বদলে তিনিই মডেল হয়েছেন সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে।
জেন ফন্ডা, জুলিয়ান মুর ও ইভা লঙ্গোরিয়ার পাশে ফ্রিদাকেও দেখা যাচ্ছে সেই বিজ্ঞাপনে। ব্র্যান্ডটির মুখপাত্র বলেছেন, এই পণ্যের এক্সক্লুসিভ সংগ্রহের জন্য নানা বয়সের নানা দূতকে বেছে নেওয়া হয়েছে।
তবে এই ব্র্যান্ডের দূত হওয়া সত্ত্বেও ঐশ্বরিয়া ও সোনমকে দেখা যাচ্ছে না কোথাও। মিড ডে।