ঐশ্বরিয়ার 'ফেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

অনেক দিন হয়ে গেল রুপালি পর্দায় তাঁর উপস্থিতি নেই। সেই ২০১০ সালে মুক্তি পেয়েছিল তাঁর সর্বশেষ ছবি গুজারিশ। ঐশ্বরিয়া রাই বচ্চন আবার ফিরে আসার পরিকল্পনা করছেন। যদিও তাঁর স্বামী অভিষেক বচ্চনের দাবি, ‘ফিরে আসা’ ব্যাপারটি ঐশ্বরিয়ার জন্য প্রযোজ্য হবে না। কারণ, সাংবাদিকেরা তো তাঁকে আড়ালেই যেতে দেননি, সব সময়ই শিরোনাম করে রেখেছিলেন খবরে! সবকিছু মিলে গেলে নির্মাতা প্রহ্লাদ কক্করের নতুন ছবি দিয়ে ফিরবেন ঐশ্বরিয়া। এই ছবির জন্য প্রস্তাব পেয়েছেন অভিষেকও। তবে এখনো ছবির পাণ্ডুলিপিই পড়া হয়নি বলে জানিয়েছেন অভিষেক। আইএএনএস।