ঐশ্বরিয়া ও পিন্টোর 'জুটি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান সম্ভবত সেই মোহনা, যেখানে একই স্রোতে এসে মেশে প্রাচ্য-পাশ্চাত্য। হলিউড-বলিউড। ভারতের ঐশ্বরিয়া রাই বচ্চন, ফ্রিদা পিন্টোর সঙ্গে যেমন একই ফ্রেমে বন্দী হলেন মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া ও রুশ মডেল নাতাশা পলি। ঐশ্বরিয়া আর পিন্টোর জন্যও এটা অবশ্য এই প্রথম জুটি বাঁধা। যদিও কোনো ছবিতে নয়, তাঁরা একসঙ্গে কাজ করলেন ল’রিয়ালের দূত হিসেবে।
কানের অন্যতম স্পনসর এই ফরাসি প্রসাধনী ব্র্যান্ডটি। এ কারণেই প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বে তাঁদের পণ্যদূত হিসেবে কাজ করা সুন্দরীদের একই ছাতার নিচে নিয়ে আসে।
ল’রিয়াল প্যারিস গ্ল্যামার রুমে ঐশ্বরিয়া ঢুকতেই তাঁকে সাদরে অভ্যর্থনা জানান পিন্টো। আলিঙ্গনেও বাঁধেন। দুজনে খোশগল্পে মেতে ওঠেন। এনডিটিভি।