ঐশ্বরিয়া ও সাইফের সমালোচনায় সাবেক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও সাইফ আলী খানের সমালোচনা করলেন কংগ্রেসের সাবেক মন্ত্রী মণিশঙ্কর আইয়ার। তিনি বলেছেন, ‘বলিউড তারকারা খেলার জগতে এসে কয়েক মিনিটের জন্য মুখ দেখিয়ে কোটি কোটি নিয়ে যান। খেলায় কি তাঁদের আদৌ কোনো প্রয়োজন আছে? আর কেনই বা তাঁদের দেওয়া হবে কাঁড়ি কাঁড়ি টাকা।’সাবেক মন্ত্রী আরও জানান, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে কয়েক মিনিটের উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বচ্চন নিয়েছিলেন প্রায় চার কোটি রুপি। আর সাইফ আলী খান নিয়েছিলেন ৭৫ লাখ রুপি। এ খবর মুম্বাইয়ের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হলে বলিউডে নানা প্রশ্ন ওঠে। অনেকে মনে করছেন, সবাইকে বাদ দিয়ে মণিশঙ্কর কেন ঐশ্বরিয়া ও সাইফের পিছু নিলেন?